উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সংক্রান্ত ঐচ্ছিক বিষয়,পাঠ পরিকল্পনা এবং নাম্বার বণ্টন

 বিএড প্রথম ও দ্বিতীয় সেমিস্টার — ঐচ্ছিক বিষয়,পাঠ পরিকল্পনা ও নাম্বার বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা-


বিএড প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সংক্রান্ত ঐচ্ছিক বিষয়,পাঠ পরিকল্পনা এবং নাম্বার বণ্টন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—


ঐচ্ছিক বিষয়ের পাঠ পরিকল্পনা:

আপনি আপনার নিজ নিজ ঐচ্ছিক বিষয়ের ওপর পাঠ পরিকল্পনা তৈরি করবেন।

যেমন—

কারও ঐচ্ছিক বিষয় ইংরেজি হলে ৬ষ্ঠ–১০ম শ্রেণির যেকোনো বই থেকে পাঠ পরিকল্পনা প্রস্তুত করবেন।

অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।


পাঠ পরিচালনা উভয় সেমিস্টারেই ঐচ্ছিক বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়।


পার্থক্য:

প্রথম সেমিস্টারে ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।

দ্বিতীয় সেমিস্টারে ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হয় না।


মোট পাঠ পরিকল্পনা—

প্রতি বিষয়ে মোট পাঠ পরিকল্পনা = ২৬টি

 দুই বিষয়ে মোট = ৫২টি পাঠ পরিকল্পনা


পাঠদান অনুশীলন ও নাম্বার বণ্টন:

১. ১ম পাঠদান অনুশীলন পরীক্ষা—

৫টি পাঠ পরিকল্পনা = ৫ নাম্বার

২.২য় পাঠদান অনুশীলন পরীক্ষা—

১০টি পাঠ পরিকল্পনা =১০ নাম্বার

৩.৩য় পাঠদান অনুশীলন পরীক্ষা—

১০টি পাঠ পরিকল্পনা =১০ নাম্বার

৪.চূড়ান্ত পাঠদান অনুশীলন পরীক্ষা—

১টি পাঠ পরিকল্পনা (সরাসরি উপস্থাপন) =২৫ নাম্বার


মোট নাম্বার Teaching Practice বা পাঠদান অনুশীলন- ১=২৫ এবং পাঠদান অনুশীলন-২=২৫।


উভয় সেমিস্টারের সাধারণ প্রয়োজনীয়তা:

১. অনলাইনে কোর্স ইনরোলমেন্ট সম্পন্ন করা।

২. পেমেন্টের রশিদ সংরক্ষণ ও জমা।

৩. প্রোফাইল/রেজিস্ট্রেশন ফরম আঞ্চলিক কেন্দ্রে জমা।

৪. মোট ৫২টি পাঠ পরিকল্পনা প্রস্তুত।

৫. পাঠদান অনুশীলন পরীক্ষায় অংশগ্রহণ।

৬. লিখিত পরীক্ষার দিন নির্ধারিত এসাইনমেন্ট জমা।

৭. মৌখিক (Viva) পরীক্ষায় অংশগ্রহণ।

৮. রেজাল্টে অনুপস্থিত থাকলে নির্ধারিত সময়ে অভিযোগ করার সুযোগ।


প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পার্থক্য (সংক্ষেপে)

 প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইনরোলমেন্ট।

 দ্বিতীয় সেমিস্টারে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ইনরোলমেন্ট।

প্রথম সেমিস্টারে ৫টি লিখিত পরীক্ষা (৩টি আবশ্যিক + ২টি ঐচ্ছিক)।

 দ্বিতীয় সেমিস্টারে ৫টি লিখিত পরীক্ষা (সবই আবশ্যিক)।


 প্রথম সেমিস্টারে অকৃতকার্য হলে পুনরায় প্রথম ও দ্বিতীয়—উভয় সেমিস্টারে অংশ নিতে হয়।দ্বিতীয় সেমিস্টারে অকৃতকার্য হলে শুধুমাত্র দ্বিতীয় সেমিস্টারে পুনরায় অংশ নিতে হয়।(রিপোস্ট)


মডারেটর,

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ঃবিএড,এমএড হেল্প গ্রুপ (ভর্তি ও পরীক্ষা)

Catagories