বাউবি বনাম জাতীয় বিশ্ববিদ্যালয় — বিএড প্রোগ্রামের সাদৃশ্য,বৈসাদৃশ্য, নম্বর বণ্টন ও বাস্তব চিত্র

 যারা নতুন ভর্তি হবেন তারা একনজরে দেখে নিতে পারেন।


বাউবি বনাম জাতীয় বিশ্ববিদ্যালয় — বিএড প্রোগ্রামের সাদৃশ্য,বৈসাদৃশ্য, নম্বর বণ্টন ও বাস্তব চিত্র (হালনাগাদ)


 জাতীয় বিশ্ববিদ্যালয়–এর বিএড কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনেকেই গ্রুপে বিভিন্ন প্রশ্ন করে।

বিএড করতে আগ্রহী শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড প্রোগ্রামের গুরুত্বপূর্ণ তথ্য নিচে উপস্থাপন করা হলো।


যেখানে মিল রয়েছে—

১.ডিগ্রির মূল্যমান:

উভয় বিশ্ববিদ্যালয়ের বিএড ডিগ্রি শিক্ষক নিয়োগপদোন্নতি ও এমপিওভুক্তির ক্ষেত্রে সমভাবে গ্রহণযোগ্য।

২.উদ্দেশ্য:

দুই প্রোগ্রামের মূল লক্ষ্যই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শিক্ষাদান পদ্ধতি উন্নয়ন।

৩.পাঠ্যসূচি ও টিচিং প্র্যাকটিস (TP):

মূল বিষয়বস্তু,সিলেবাস ও পাঠদান অনুশীলনের কাঠামো প্রায় অভিন্ন।

৪.স্বীকৃতি:

উভয়ই রাষ্ট্রীয় ও UGC স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়।

৫.বই ও সাজেশন:

দুই বিশ্ববিদ্যালয়ের বই ও সাজেশন প্রায় একই ধরনের।


যেখানে পার্থক্য রয়েছে—

১.ফর্ম ফিলাপ:

বাউবি: লিখিত পরীক্ষার আগে আলাদা ফর্ম ফিলাপ লাগে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়: লিখিত পরীক্ষার আগে ফর্ম ফিলাপ করতে হয়।

২.বই সরবরাহ:বাউবি: আঞ্চলিক অফিস থেকে ফ্রি বই প্রদান করা হয়।

 জাতীয় বিশ্ববিদ্যালয়: বই নিজ খরচে কিনতে হয়।

৩.এসাইনমেন্ট / নির্ধারিত কাজ:২টি নির্ধারিত কাজ দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়: টিউটরের মাধ্যমে এসাইনমেন্ট সংগ্রহ ও জমা দিতে হয়।

৪.ছুটির বিষয়-জাতীয় বিশ্ববিদ্যালয়: সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ বছরের ছুটি নিতে হয়।

 বাউবি: শুক্রবার ক্লাস হওয়ায় সাধারণত আলাদা ছুটির প্রয়োজন হয় না।

৫.সময়কাল-বাউবি: কোর্স ১ বছরের হলেও রেজাল্টসহ সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রায় আড়াই–তিন বছর সময় লেগে যায়।তবে,বর্তমান বিএড প্রোগ্রামের ২০২৫ ব্যাচের প্রথম সেমিস্টারের পরীক্ষা জানুয়ারিতে শুরু হয়েছিল এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী ২৫/০৯/২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে।অর্থাৎ ,বাউবি এখন খুব দ্রুত কোর্স সম্পন্ন করতে চাচ্ছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়: বর্তমানে গড়ে প্রায় দুই বছর সময় লাগে।

৬.আনুমানিক খরচ (বই ছাড়া):জাতীয় বিশ্ববিদ্যালয়: ৩৯,০০০–৪০,০০০ টাকা (এলাকাভেদে পরিবর্তিত হতে পারে)।

 বাউবি: ১৩,০০০ টাকার কম,সাথে বই ফ্রি।

৭.পরীক্ষা পরিস্থিতি (২০২৫ ব্যাচ):জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই বাউবিতে পরীক্ষা শেষ হয়েছে এবং বর্তমানে বাউবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ফাইনাল পরীক্ষা প্রায় কাছাকাছি সময়ের মধ্যেই সম্পন্ন হবে।


নম্বর বণ্টন (তাত্ত্বিক কোর্স – প্রতিটি ১০০ নাম্বার)

বাউবি (BOU)

লিখিত পরীক্ষা: ৭৫ নাম্বার

উপস্থিতি: ৫ নাম্বার

এসাইনমেন্ট/নির্ধারিত কাজ: ২০ নম্বর।


জাতীয় বিশ্ববিদ্যালয় (NU)

অভ্যন্তরীণ মূল্যায়ন – ৪০ নম্বর 

ইনকোর্স ৩০ নম্বর 

অ্যাসাইনমেন্ট ও উপস্থিতি: ১০ নম্বর 

চূড়ান্ত লিখিত পরীক্ষা – ৬০ নম্বর 


সেমিস্টার/বছর শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃক লিখিত পরীক্ষা


সিদ্ধান্তের সারসংক্ষেপ–

কম খরচ

 বই ফ্রি

ছুটি ছাড়া পড়াশোনা

 তুলনামূলক সহজ প্রক্রিয়া

—উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


ইনকোর্স ভিত্তিক মূল্যায়ন

তুলনামূলক খরচ বেশি। 

—জাতীয় বিশ্ববিদ্যালয়


বি:দ্র: এখানে কোনো তথ্য ভুল থাকলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।যাচাই করে সংশোধন করা হবে।



Catagories